সোনারগাঁওয়ে ডাকাতিকৃত ২টি কাভার্ডভ্যানসহ ৭ ডাকাত আটক


প্রকাশিত: ০৮:৩২ এএম, ২১ জুন ২০১৫

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ২টি কাভার্ডভ্যানে থাকা ৪০ লাখ টাকার রফতানি পণ্য (জিন্স) লুটে নেয়ার সময় ৭ জন ডাকাতকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে এশিয়ান হাইওয়ের তালতলা পয়েন্টে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন, নূর মোহাম্মদ (৪৫), মারুফ (২০), সোহেল (২৫), মোখলেছুর রহমান (৩০), বাবুল (৪০), জাহাঙ্গীর আলম (৪০), মনোয়ার (২৮)।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের পিপিএম জাগো নিউজকে জানান, ময়মনসিংহের ভালুকা থেকে ২টি কাভার্ডভ্যানে করে কোহিনূর গ্রুপের পিএ নিট কম্পোজিট নামের রফতানিমুখী গার্মেন্টের প্রায় ৪০ লাখ টাকার জিন্স প্যান্ট নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে এশিয়ান হাইওয়ের সোনারগাঁয়ের তালতলা পয়েন্টে ড্রাইভার হেলপারদের যোগসাজশে ২টি কাভার্ডভ্যান থেকে একদল ডাকাত জিন্স প্যান্টগুলো আনলোড করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শরীফের নেতৃত্বে অভিযান চালিয়ে লুটকৃত পণ্যগুলো উদ্ধার করা হয়। এসময় ঘটনার সঙ্গে সম্পৃক্ত ৭ ডাকাতকে আটক করা হয়।

শাহাদাৎ হোসেন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।