মেহেন্দীগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৩ এএম, ২১ জুন ২০১৫

যৌতুকের দাবিতে বরিশালের মেহেন্দীগঞ্জে শ্বাসরোধ করে সাথী বেগম (২০) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঘাতক স্বামী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। রোববার বেলা ১১টার দিকে উপজেলার চরগোপালপুর ইউনিয়নের তালুকদারের চর এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আটক সুমন মুন্সী ওই এলাকার আবুল হোসেন মুন্সীর ছেলে। নিহত সাথী বেগম সুমন মুন্সীর স্ত্রী ও উপজেলার জাঙ্গালিয়া এলাকার তৈয়ব আলীর মেয়ে।

ঘটনাস্থলে থাকা মেহেন্দীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তারেক হাসান রাসেল জানান, সুমন মুন্সীর সঙ্গে দু`বছর আগে সাথীর বিয়ে হয়। তাদের ইয়াসমীন নামের ৮ মাসের এক কন্যা শিশু রয়েছে। যৌতুকের টাকার জন্য তাদের সংসারে প্রায়ই ঝগড়া হতো। আর এর জেরই ধরে শনিবার গভীর রাতে গৃহবধূ সাথীকে শ্বাসরোদ্ধ হত্যা করা হয়। পুলিশ খবর পেয়ে রোববার বেলা ১১ টায় ঘটনাস্থলে পৌঁছে গৃহবধু সাথীর মৃতদেহ উদ্ধার করে। নিহতের স্বামী ও শ্বাশুড়ির গতিবিধি দেখে সন্দেহ ও জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথা বলায় তাদের আটক করা হয় ।

এ ব্যাপারে মেহেন্দীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাসেল জানান, পুলিশের জেরার মুখে সুমন মুন্সী হত্যার কথা স্বীকার করে জানায়, রাতে তার (সুমন) স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। একপর্যায়ে মাথা গরম হলে গলা টিপে হত্যা করে স্ত্রী সাথীকে।

মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সাইফ আমীন/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।