খুলনায় দাবি আদায়ে পাট শ্রমিকদের লাঠি মিছিল


প্রকাশিত: ০৯:২০ এএম, ২৩ জুন ২০১৫

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনার রাষ্ট্রায়াত্ত্ব আলীম জুট মিলের শ্রমিকরা লাঠি মিছিল করেছেন। আলীম জুট মিলে ব্যক্তি মালিকানায় হস্তান্তর প্রক্রিয়া বাতিলের দাবিতে তারা এ মিছিল করেন।

মঙ্গলবার দুপুরে আটরা শিল্পাঞ্চলে আলীম জুট মিল ব্যক্তি মালিকানায় হস্তান্তর প্রতিরোধ কমিটির উদ্যোগে শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন।
 
এসময় উপস্থিত ছিলেন আলীম জুট মিল ব্যাক্তি মালিকানায় হস্তান্তর প্রতিরোধ কমিটির আহ্বায়ক মো. আব্দুর রশিদ, মিলের সিবিএর সভাপতি আব্দুস সালাম জমাদ্দার, সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম লিটু প্রমুখ।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রায়াত্ব কোনো মিল, কল-কারখানা বেসরকারি মালিকানায় দেয়া হবে না বলে ঘোষণা দিলেও একটি প্রভাবশালী মহলের ষড়যন্ত্রে সরকারি আলীম জুট মিল ব্যক্তিমালিকানায় হস্তান্তর করা হচ্ছে। তারা মিলটি মালিকের নিকট হস্তান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। এছাড়া শ্রমিক-কর্মচারীরা রক্ত দিয়ে হলেও এ মিলকে ব্যক্তি মালিকানায় দিতে দেবে না বলে অঙ্গীকার করেন।

আলমগীর হান্নান/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।