চট্টগ্রামে অটো রিকশা চলাচলে সিএমপির নিষেধাজ্ঞা
চট্টগ্রামে বুধবার থেকে অটো রিকশা চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) । মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবারের পর থেকে চট্টগ্রামে ব্যাটারি চালিত অটো রিকশা রাস্তায় নামালে সেগুলো জব্দ করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সিএমপির পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রাম মহানগরীতে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল সংক্রান্তে মালিক শ্রমিকদের পক্ষ থেকে হাইকোর্টে একটি রিট করা হয়। সোমবার এ সংক্রান্ত শুনানি শেষে রিট খারিজ করেন আদালত।
রিট পিটিশন খারিজ হওয়ার ফলে বুধবার থেকে চট্টগ্রাম মহানগরী এলাকায় ব্যাটারি চালিত রিকশা বাহির না করার জন্য বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে ব্যাটারি চালিত রিকশা মালিক ও চালকদেরকে বলা হয়, ২৪ জুন রিকশার ব্যাটারি এবং মোটর খুলে মহানগরী এলাকায় চলাচল করতে।
নগরীর যানজট নিরসনসহ জননিরাপত্তা বিবেচনা করে ব্যাটারি চালিত অবৈধ রিকশা আটক বা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
এসকেডি/আরআই