সিলেটে ১০ লাখ টাকার জাল নোটসহ আটক ৩


প্রকাশিত: ০৯:৪২ এএম, ২৪ জুন ২০১৫

সিলেট নগরের দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর থেকে ১০ লাখ টাকার জাল নোটসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-৯ এর একটি বিশেষ দল। বুধবার দুপুর সাড়ে ১২টায়  র‌্যাব-৯ সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, সিলেটের কানাইঘাট থানার মহিশপুর গ্রামের ময়না মিয়ার ছেলে মো. নুর হোসেন (৪৫), একই থানার শিবনগর গ্রামের মৃত ওসমান আলীর ছেলে মো. ইমদাদ উল্লাহ (৫৫), ও ঢালারচর গ্রামের রত্ন মালাকারের স্ত্রী গিতা রাণী মালাকার (৪৫)।

র‌্যাব-৯ এর সদর দফতর থেকে বেলা আড়াইটায় গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়। আটকদের মধ্যে একজন নারীও রয়েছেন। আটকদের কাছ থেকে ১০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয় বলে র‌্যাব দাবি করেছে।
 
ছামির মাহমুদ/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।