চট্টগ্রামে ৯২০ পিস ইয়াবাসহ আটক ১
ফাইল ছবি
চট্টগ্রামে ৯২০ পিস ইয়াবাসহ জসিম নামের একজনকে আটক করেছে পুলিশ। ২৪ জুন বুধবার ভোরে নগরীর বন্দরটিলা বক্সআলী মুন্সি রোডের একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
ইপিজেড থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জাবেদ মাহমুদ ইয়াবাসহ একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জসিমকে আটকের পর তার দেহ তল্লাশি করে এসব ইয়াবা পাওয়া যায়।
এমজেড/আরআই