পাহাড়ের পাদদেশ থেকে ৫০ পরিবারকে অপসারণ
পাহাড় ধসের আশঙ্কায় চট্টগ্রামের পাহাড়ি এলাকা থেকে আরো ৫০ পরিবারকে সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপি অভিযানে এসব পরিবারকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়।
উদ্ধারকৃত ৫০ পরিবারকে লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ও আবু হাসান সিদ্দিক এ অভিযানে অংশ নেন।
আবু হাসান ছিদ্দিকী বলেন, তিন দিনের ভারী বর্ষণে জানমালের নিরাপত্তা ও সতর্কতা সরূপ মঙ্গলবার থেকে মতিঝর্ণা পাহাড়, একেখান পাহাড়, চান্দগাঁও ও বায়েজিদ এলাকাসহ যে সকল ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসতি আছে সে সকল পাহাড় থেকে সরে যাওয়ার জন্য মাইকিং করা হয়।
# চট্টগ্রামে পাহাড়ের নীচ থেকে বসবাসকারীদের সরে যেতে মাইকিং
বিএ/আরআই