বেনাপোলে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য আটক
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার রাতে বেনাপোলের আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে এসব পণ্য আটক করা হয়।
যশোর ২৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জাগো নিউজকে জানান, তার নেতৃত্বে বিজিবির একটি দল আমড়াখালী চেকপোস্ট এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় বেনাপোল থেকে ছেড়ে আসা একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকারের বেবি গার্মেন্টস, ব্লেড, চকলেট, ক্লথ ইন লেন্থ, ইলেকট্রিক পার্টস, ফেস ওয়াস, ফাইবার পেপার, হেলমেট, গাড়ির হর্ন, লেডিস ব্যাগ-পার্টস, কালি, ক্যাডমিয়াম বার, প্লাস্টিক বিডস, স্টিকার, রেজিন গাম, শাড়ি, স্যান্ডেল, ফ্যান কয়েল বাইন্ডিং মেশিন, ডাইস ইত্যাদি আটক করতে সক্ষম হন।
তিনি আরো জানান, আটক মালামাল রাজস্ব ফাঁকি দিয়ে আনা হচ্ছিল। এগুলোর আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। মালামাল যশোর কাস্টমসে জমা করা হয়েছে।
মো. জামাল হোসেন/এমজেড/পিআর