যশোরে ট্রাকচাপায় নিহত ২


প্রকাশিত: ০৬:১৬ এএম, ২৭ জুন ২০১৫

শনিবার সকালে যশোরে ট্রাক চাপায় ২ জন নিহত হয়েছেন। যশোর-মাগুরা মহাসড়কের হাশিমপুর বাজারে ট্রাকটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের ওয়াজিউল্লাহ ও হাশিমপুর গ্রামের মতিয়ার রহমান।

যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আক্কাস আলী জাগো নিউজকে জানান, শনিবার সকালে ওয়াজিউল্লাহ ও মতিয়ার রহমান হাশিমপুর বাজারের একটি দোকানে বসেছিলেন। এসময় মাটি বোঝাই একটি ট্রাক দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই দোকানের সামনে উল্টে যায়। উল্টে যাওয়া ট্রাকের নিচে চাপা পড়েন ওয়াজিউল্লাহ ও মতিয়ার রহমান। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

মিলন রহমান/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।