শার্শা ছাত্রলীগ সভাপতিসহ ৯ নেতাকর্মী কারাগারে


প্রকাশিত: ১১:৪৪ এএম, ২৮ জুন ২০১৫

যুবলীগ কর্মী তোজাম্মেল হোসেন তোজাম হত্যা মামলায় যশোরের শার্শা উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ ৯ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

ছাত্রলীগ নেতাকর্মীরা হলেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রহিম সরদার, নাভারণ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান মিঠুন, উপজেলা ছাত্রলীগ নেতা সাজন, মনিরুজ্জামান মনির, নাভারণ রেলবাজার এলাকার ছাত্রলীগ নেতা ইয়াসিন ও ইমরান, ঝিকরগাছার নবীনগরের বাসিন্দা ছাত্রলীগ নেতা অনিক, ছাত্রলীগ কর্মী শাকিল হোসেন এবং আওয়ামী লীগ নেতা আবদুল আজিজ।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৪ ডিসেম্বর রাতে নাভারণের দক্ষিণ বুরুজবাগানে প্রতিপক্ষের হামলায় আহত হন যুবলীগ কর্মী তোজাম্মেল হোসেন তোজাম। এর ৪দিন পর ৮ ডিসেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করলে পুলিশ তদন্ত করে এক সপ্তাহ আগে ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দেন। এরপর রোববার ৯ আসামি যশোর চিফ জুডিসিয়াল আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 
মিলন রহমান/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।