কুমিল্লায় হত্যা মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০১:২২ পিএম, ২৪ নভেম্বর ২০১৭
নিহত মাসুদুর রহমান

কুমিল্লার মহানগরীতে আবুল খায়ের গ্রুপের কর্মকর্তা মাসুদুর রহমান মজুমদার হত্যা মামলায় স্থানীয় ছাত্রলীগ নেতাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দিনভর নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গ্রেফতাররা হলেন- নগরীর কাপ্তান বাজার এলাকার জিয়া উদ্দিনের ছেলে ও ৪ নং কাপ্তান বাজার এলাকার সাবেক ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান মান্না (৩০) এবং তার সহযোগী কুমিল্লা সদর উপজেলার মাঝিগাছা নন্দিরবাজার এলাকার তাহের মেম্বারের ছেলে জসিম উদ্দিন (৩৪)।

কুমিল্লা জেলা পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদ জানান, প্রাথমিকভাবে গ্রেফতার দুইজন হত্যার ঘটনা স্বীকার করেছে। তবে তাদের চক্রে আরও ৩/৪ জন্য সদস্য রয়েছে। তাদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, মাসুদ হত্যার ঘটনায় নগরীর নতুন চৌধুরী পাড়ায় সুমন ভিলার মালিক, অন্য ভাড়াটিয়া এবং খুনের পর আটক হওয়া জুম্মানের সহযোগিতায় এই দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত ১৯ নভেম্বর রাতে কুমিল্লার নগরীর নতুন চৌধুরী পাড়ার সুমন ভিলা থেকে পুলিশ মাসুদুর রহমানের গলাকাটা মরদেহ উদ্ধার করে। মাসুদুর রহমান মজুমদার চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সুবর্ণপুর গ্রামের শামছুল হক মজুমদারের ছেলে। এ ঘটনায় নিহতের ছোট ভাই মাহফুজ মজুমদার বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

কামাল উদ্দিন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।