কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ২৬ নভেম্বর ২০১৭

কুমিল্লার চান্দিনায় ট্রাকের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী ও ট্রাকের হেলপার নিহত হয়েছে। রোববার রাত সোয়া ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কুটুম্বপুর সামিট পাওয়ার প্লান্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী শাহজালাল জানান, ঢাকাগামী পণ্যবাহী একটি ট্রাকের চাকা পাংচার হয়ে এক পথচারীকে চাপা দিয়ে সামনের একটি ট্রাকে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার ও পথচারী নিহত হয়।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির এসআই মাহফুজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে।

কামাল উদ্দিন/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।