কর্মচারীর মেয়েকে ধর্ষণ, রেস্টুরেন্ট মালিক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১১:৪৯ এএম, ০৭ ডিসেম্বর ২০১৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় কর্মচারীর ৯ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ আল-আমিন শরীফ (৩২) নামে এক রেস্টুরেন্ট মালিককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ফতুল্লার মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে ধর্ষণের অভিযোগে এনে মেয়েটির বাবা দুপুরে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেফতার আল-আমিন শরীফ পটুয়াখালীর দশমিনা থানার চানপুরা এলাকার আব্দুল মোতালেব শরীফের ছেলে। তিনি সপরিবারে ফতুল্লার মাহমুদপুর এলাকাস্থ তাইজুদ্দিন মার্কেট সংলগ্ন জামাল কামালের বাড়িতে ভাড়া থাকেন।

মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, শিশুটির বাবা মাহমুদপুর এলাকায় অবস্থিত আল-আমিন শরীফের রেস্টুরেন্টে কর্মচারী হিসেবে কাজ করেন এবং মা দেশের বাহিরে থাকেন। শিশুটি বেশির ভাগ সময় আল-আমিন শরীফের বাসার সামনে তার ছেলে-মেয়েদের সঙ্গে খেলাধুলা করে। গত ২৯ নভেম্বর শিশুটি খেলাধুলা করে তার বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে। এ সুযোগে আল আমিন শরীফ রাত ৮টার দিকে শিশুটিকে রুমে একা পেয়ে ধর্ষণ করে। এভাবে ভয় দেখিয়ে ৪/৫ দিন তাকে ধর্ষণ করা হয়। এতে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে এবং তার বাবাকে বিষয়টি জানায়।

ওসি আরও জানান, শিশুটির বাবা বৃহস্পতিবার সকালে বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্ত করে দুপুরে মামলা নেয়া হয়। পরে বিকেলে এসআই রাজু মণ্ডল অভিযুক্ত আল-আমিন শরীফকে গ্রেফতার করেন।

শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।