যশোরে সাবেক এমপির বাড়ির পাশে বোমাবাজি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৩:৩৪ এএম, ১৪ ডিসেম্বর ২০১৭

যশোর শহরের ষষ্ঠীতলা পাড়ায় বোমাবাজির ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাবেক এমপি খালেদুর রহমান টিটো ও সাবেক কমিশনার মুস্তাকের বাড়ির মাঝখানে বোমাবাজির ঘটনা ঘটে।

এতে একই এলাকার প্রতাপের ছেলে বাবু (৩২) ও রিকশাচালক হোসেন আলীর মেয়ে মোহনা (৮) আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ২০-৩০টি জালের কাঠি ও বিস্ফোরিত বোমার অংশ বিশেষ উদ্ধার করেছে।

ঘটনাস্থলের পাশে চায়ের দোকানদার হামিদ মিয়া ও এলাকার বাচ্চু মিয়া জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৭-৮ জন তরুণ সাবেক এমপি খালেদুর রহমান টিটো ও মরহুম মুস্তাক কাউন্সিলরে বাড়ির মাঝখানে ৭-৮টি বোমার বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরিত বোমায় ষষ্ঠীতলা পাড়ার মোহনা (৮) ও বাবু (৩২) আহত হন।

যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আবুল বাশার মিয়া বলেন, ঘটনাস্থল থেকে ২০-৩০টি জালের কাঠি উদ্ধার করা হয়েছে। কারা বোমাবাজির সঙ্গে জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ।

মিলন রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।