কালিয়াকৈরে পুড়েছে ৩৩ বসতঘর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:২৫ এএম, ১৭ ডিসেম্বর ২০১৭
ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা এলাকায় রোববার সকালে এক অগ্নিকাণ্ডে ৩৩টি বসতঘর ও মালামাল পুড়ে গেছে। কালিয়াকৈর ফায়ার স্টেশনের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় এ আগুন নেভায়।

কালিয়াকৈর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার কবিরুল ইসলাম জানান, সকাল পৌনে ৬টার দিকে গ্যাস সিলিন্ডার থেকে পূর্বচান্দরা এলাকায় মাসুদ আলম সোহেলের টিনের ভাড়াবাড়িতে আগুন লাগে। মুহূর্তেই আগুন ওই বাড়ির পাশে থাকা তার ভগ্নিপতি কবিরের ভাড়াবাড়িতেও ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে সোহেলের ২৬টি এবং কবিরের ৭টি ঘর ও মালামাল পুড়ে গেছে।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।