শ্রীপুরে তুলার গুদামে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১১:৫০ এএম, ২১ ডিসেম্বর ২০১৭

জেলার শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকার গুলশান স্পিনিং মিলস্ কারখানার তুলার গুদামে বৃহস্পতিবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল-আমিন জানান, দুপুর পৌনে ১টার দিকে ওই কারখানার তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ও শ্রীপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। ওই গুদামে বিদ্যুতের সংযোগ ছিল না। তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয় ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ বলা যাবে।

কারখানার মানব সম্পদ বিভাগের ব্যবস্থাপক আব্দুল মান্নান সাংবাদিকদের জানান, মজুদকৃত তুলা তালাবদ্ধ অবস্থায় গোডাউনে ছিল। আগুনের ধোঁয়া দেখতে পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তুলা পুড়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আমিনুল ইসলাম/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।