বিপুল পরিমাণ বিয়ারসহ আ.লীগ নেতার ছেলে গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১১:৪৬ এএম, ২৬ ডিসেম্বর ২০১৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিয়ারসহ এক আওয়ামী লীগ নেতার ছেলেকে গ্রেফতার করা হয়েছে। সেই সেঙ্গ আরও চারজনকে গ্রেফতার করা হয়।

সোমবার রাতে ও মঙ্গলবার সকালে ফতুল্লার তিনটি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে একজন আওয়ামী লীগ নেতার ছেলে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও বিয়ার উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লার তিতাস থানার শাহাপুর এলাকার মৃত আতাউল্লাহর ছেলে রমজান (৩২), হজরত আলীর ছেলে রাব্বি (১৮), ফতুল্লার পশ্চিম নন্দলালপুরের নুরু মিয়া ছেলে রুবেল (৩০), দাপা ইদ্রাকপুর এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে সুজন (৩০) ও কাশিপুর সম্রাট হল এলাকার ইকবাল শেখের ছেলে দাউদ ইব্রাহিম (২২)।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, কুমিল্লা থেকে ইয়াবার চালান নারায়ণগঞ্জে আসছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

অপরদিকে থানা পুলিশের এসআই শাফিউল আলম তার টিম নিয়ে অভিযান চালিয়ে ৫ কেইস বিয়ারসহ আওয়ামী লীগ নেতার ছেলেকে গ্রেফতার করে। এছাড়া তিনি দুইশ ইয়াবাসহ আরও দুইজনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় আলাদা ভাবে মামলা করা হয়েছে।

শাহাদাত হোসেন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।