গাজীপুরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:৫৭ এএম, ০৬ জানুয়ারি ২০১৮

গাজীপুরে একটি বাড়িতে জমে থাকা গ্যাস বিস্ফোরণে শিশুসহ দুইজন দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে সিটি করপোরেশনের গাছা কালিগাছতলার আব্দুল মালেক মিয়ার ভাড়াবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ বাড়ির কেয়ারকেটার দুলাল মিয়া (৪৫) ও উষা মনি নামের চার বছরের শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, বাড়িটির প্রথম ও দ্বিতীয় তলার টয়লেটের সেফটিক ট্যাঙ্ক, পানির ট্যাপ কিংবা চুলার গ্যাস শীতের দিনে বদ্ধ ঘরে জমে ছিল। পরে বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা অন্য কোনো উৎস থেকে আগুনের সূত্রপাত হলে তা বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।