কক্সবাজারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৬:০৮ পিএম, ০৬ জানুয়ারি ২০১৮
ফাইল ছবি

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে পুকুরে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে ইউনিয়নের দক্ষিন মাইজ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুর নাম ফারিয়া মনি (১৫ মাস)। সে ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়ার দোবাই প্রবাসী জাহেদ হোছাইন শিমুলের মেয়ে।

ফারিয়ার পরিবার সূত্র জানায়, খেলতে গিয়ে বাড়ির লোকজনের অগোচরে বাড়ির সামনে পুকুরে পড়ে যায়। খুঁজতে গিয়ে গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসালয়ে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

স্থানীয় মেম্বার নুরুল হক বলেন, ফারিয়ার অকাল মৃত্যুতে পরিবার ও পুরো পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। বিকেলে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।