কুয়াশায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ ছাত্র নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:৫৯ এএম, ১০ জানুয়ারি ২০১৮

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় জোবায়ের (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০ জন।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার বারেরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই কলেজ ছাত্র পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজার ঘুরতে যান। মঙ্গলবার গভীর রাতে তাদের মাইক্রোবাসটি দেবিদ্বারের বারেরায় পৌঁছার পর ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে জোবায়েরসহ আরও ১০ জন আহত হয়।

দেবিদ্বার থানার এসআই সাইদুর রহমান জানান, গুরুতর আহতদের প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুমেক হাসপাতালে পাঠানোর পর বুধবার ভোরে জোবায়েরের মৃত্যু হয়। সে দেবিদ্বার উপজেলার বিষ্ণুপুর গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে।

কামাল উদ্দিন/এফএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।