ঈদযাত্রা

খুলে দেওয়া হলো গাজীপুর ফ্লাইওভার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ১৩ মার্চ ২০২৬

ঈদযাত্রা নির্বিঘœ করতে গাজীপুরে চান্দনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উল্কা সিনেমা হলের সামনে থেকে চৌধুরী ফিলিং স্টেশন পর্যন্ত ফ্লাইওভারটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) গাজীপুর মেট্রোপলিটন পুলিশে পক্ষ থেকে ফ্লাইওভারটি খুলে দেওয়া হয়। ময়মনসিংহের দিক থেকে আসা যানবাহনগুলো ঢাকার দিকে প্রবেশ করতে একমুখী এ ফ্লাইওভারটি ব্যবহার করা হচ্ছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম আশরাফুল আলম বলেন, চান্দনা-চৌরাস্তা এলাকায় ময়মনসিংহ থেকে ঢাকাগামী ফ্লাইওয়েটি খুলে দেওয়া হয়েছে। এতে স্বস্তিতে যানবাহন চলাচল করতে পারবে। ফলে ঈদে এ রুটে ঘরমুখো মানুষের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে পরিবহন মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা করেছি। ঈদে গাড়ি ভাড়া যাতে না বাড়ে এবং সড়কে গাড়িগুলো যাতে যত্রতত্র না থামে সেসব বিষয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।