নদী থেকে গুলি-ম্যাগজিনসহ মেশিনগান উদ্ধার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ১০:৪৩ এএম, ১৫ জানুয়ারি ২০১৮

গাজীপুরের কালীগঞ্জে আট রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিনসহ একটি চায়নিজ সাব মেশিনগান উদ্ধার করেছে থানা পুলিশ।

রোববার দিবাগত রাতে উপজেলার নাগরী ইউনিয়নের পিপুলিয়া গ্রামের একটি ব্রিজের নিচে বালু নদী থেকে ওই অস্ত্রগুলি উদ্ধার করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মো. আলম চাঁদ।

ওসি আলম চাঁদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে পিপুলিয়া ব্রিজের নিচে বালু নদীতে অভিযান চালায় পুলিশ। পরে একটি ট্রাভেলিং ব্যাগের ভেতর রাখা আট রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিনসহ একটি চায়নিজ সাব মেশিনগান উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি। জড়িতদের আটকে অভিযান চলছে।

আব্দুর রহমান আরমান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।