ক্ষমতায় থাকতে অঢেল সম্পদ লুট করেছে বিএনপি : মোজাম্মেল হক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:১৬ এএম, ২৫ জানুয়ারি ২০১৮

রাষ্ট্রীয় খরচে বেগম জিয়ার ছেলেদের পড়ালেখা হয়েছে উল্লেখ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিএনপি ক্ষমতায় গিয়ে রাষ্ট্রীয় অঢেল সম্পদ লুট এবং হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে।

তিনি বলেন, সম্প্রতি সৌদি বাদশা কর্তৃক গ্রেফতার ১২ যুবরাজের কাছে প্রায় পাঁচ হাজার কোটি ডলার রেখেছে বিএনপি। সেখানে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের টাকাও রয়েছে। বেগম জিয়ার এক ছেলের সিঙ্গাপুরে পাচার করা টাকা দেশে ফেরত আনা হয়েছে। বর্তমানে সেসব টাকা মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যবহার করা হচ্ছে।

বুধবার কক্সবাজারের চকরিয়া সিটি সেন্টারের সামনে চকরিয়া মুক্তিযোদ্ধাদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।

চকরিয়া প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল কাইয়ুমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আবু মো. বশিরুল আলম, মুক্তিযোদ্ধা মোহাম্মদ উল্লাহ, জেলা কমান্ডার মো. শাহজাহান, মুক্তিযোদ্ধা মাহবুবুল হক, আবুতাহের, মাহমদুর রহমান ও গাজী গোলাম মওলা প্রমুখ।

সায়ীদ আলমগীর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।