বেনাপোলে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ১১:০৬ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৮

যশোরের বেনাপোল পোর্ট থানার সামনে থেকে সোয়া ২ কেজি ওজনের ২০টি স্বর্ণের বারসহ সবুজ মিয়া (২২) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

রোববার সকাল ৯টায় তাকে আটক করা হয়। তিনি বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী সাদীপুর গ্রামের শহিদুল হকের ছেলে।

বিজিবি জানায়, বেনাপোল বাজার থেকে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান সবুজ নামে এক পাচারকারী সীমান্তের সাদীপুর গ্রাম দিয়ে ভারতে পাচার করবে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে সবুজকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে সোয়া দুই কেজি পরিমাণ ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় স্বর্ণসহ সোপর্দ করা হবে।

জামাল/মিলন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।