কুমিল্লায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৫ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

কুমিল্লা সদর উপজেলায় মোবারক হোসেন (৬০) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কালিরবাজার ইউনিয়নের ধনুয়াখলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোবারক হোসেন ওই গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সেনাবাহিনী থেকে অবসরে আসার পর মোবারক হোসেন ট্রাভেলস ব্যবসার মাধ্যমে বিদেশে লোক পাঠাতেন। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বাসার জানালা দিয়ে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়নামতি ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাহমুদুল হাসান রুবেল জানান, কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কামাল উদ্দিন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।