বিএনপির আন্দোলনে আমরা বাধা দিচ্ছি না : স্বরাষ্ট্রমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:৩২ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে আমরা কখনো বাধা দিচ্ছি না। কিন্তু কেউ যদি জনগণের দুর্ভোগ বাড়িয়ে দেয় তখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কাজটি করার দরকার সে কাজটি করে।

শনিবার দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আইন-শৃঙ্খলা সমন্বয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ঢাকায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটির পূর্বঘোষিত কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে পুলিশের বাধা দেয়ার বিষয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণকে দুর্ভোগ থেকে রক্ষা করতে ঢাকার ওই এলাকাটি রক্ষা করার দরকার ছিল, তাই সেই এলাকাটি রক্ষা করেছে পুলিশ।

এ সময় উপস্থিত ছিলেন- সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশ্রাফ এমপি, অধ্যাপক নুরুল ইসলাম মিলন এমপি, পুলিশের চট্টগ্রাম রেঞ্চের ডিআইজি ড. মনির-উজ-জামান, কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন প্রমুখ।

মো. কামাল উদ্দিন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।