সোনারগাঁয়ে ট্রাকচাপায় স্কুল শিক্ষিকা নিহত
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় তাহমিনা আক্তার শিউলি (৪৫) নামের এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
নিহত তাহমিনা আক্তার শিউলি গজারিয়া উপজেলার রায়পাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের খুলিয়াপাড়া গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে এবং বসুরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানের স্ত্রী।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সরদার জানান, মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই স্কুল শিক্ষিকা মারা যান। পরে কাঁচপুর হাইওয়ে পুলিশ মদনপুর এলাকা থেকে ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপারকে আটক করতে পারেনি।
শাহাদাত হোসেন/আরএআর/আরআইপি