টেকনাফে অস্ত্রসহ ৮ মামলার আসামি গ্রেফতার
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ধর্ষণ ও মাদকসহ আট মামলার আসামি সাদ্দাম হোসেনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার হ্নীলা মৌলভী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ তার কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও কার্তুজ জব্দ করেছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত বড়ুয়া বলেন, এলাকায় মাদক পাচারসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে সাদ্দাম জড়িত। তার বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ, অস্ত্র, মাদক ও হত্যা প্রচেষ্টাসহ আটটি মামলা রয়েছে। এ সব মামলায় সে পলাতক ছিল। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
সায়ীদ আলমগীর/আরএআর/পিআর