বিপুল পরিমাণ পাইরেটেড সিডিসহ গ্রেফতার ২৪
নারায়ণগঞ্জ ও নরসিংদীর মাধবদী এলাকা থেকে পর্নোগ্রাফি এবং পাইরেসি চক্রের ২৪ সদস্যকে গ্রেফাতার করেছে র্যাব-১১ সদস্যরা।
র্যাব-১১ ও চলচ্চিত্রে অশ্লীলতা ও পাইরেসিবিরোধী টাস্কফোর্সের যৌথ উদ্যোগে রোববার রাত ৭টা থেকে গভীর রাত পর্যন্ত নারায়ণগঞ্জের সদর থানার রেলওয়ে মার্কেট ও নরসিংদীর মাধবদীর সোনার বাংলা মার্কেট ও স্কুল মার্কেট এলাকায় অভিযান চালিয়ে পাইরেরি চক্রের এসব সদস্যদের গ্রেফতার করে। এ সময় ২৪টি মনিটর, ২৪টি সিপিইউ ও ১৭৯৬টি পাইরেটেড সিডি জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. ডালিম, মো. কাওছার, আরিফুল ইসলাম, রাসেল মিয়া, ইব্রাহিম, নাহিদ হাসান, এরশাদ মিয়া, মো. সেলিম, সোহাগ মিয়া, কাজী জুয়েল, মো. শামীম, ইদ্রিস মিয়া, শামীম মিয়া, রাজু আহমেদ, কাজী দিপু, মামুন মিয়া, ইউসুফ মিয়া, কাজী বিল্লাল, শাকিল মিয়া, মনির হোসেন, রবিন দেওয়ান, মো. আকাশ, মাসুদ আলম ও মাসুদ রানা।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীর র্যাব-১১ এর প্রধান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে র্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল কামরুল হাসান এসব তথ্য জানান।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জাহেদ খান, সংগীত শিল্পী শাফিন আহেম্মদ, চিত্র নায়িকা কেয়া, চিত্র নায়িকা শানু, সংগীত শিল্পী তামিজ ফারুক, সংগীত শিল্পী মুন, এলিজা পুতুল, সাংবাদিক আব্দুস সালাম ও মো. খলিলুর রহমান প্রমুখ।
হোসেন চিশতী সিপলু/এএম/আরআইপি