পরকীয়ার জেরে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:০৫ পিএম, ২১ মার্চ ২০১৮
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরকীয়ার জেরে স্বামীকে হত্যার দায়ে সায়মা মনি অপু (২৭) নামে এক গৃহবধূর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিছুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সায়মা মনি অপু ফতুল্লার দেওভোগ আখড়া এলাকার সোবহান মিয়ার মেয়ে। তার স্বামীর নাম সুমন ইসলাম।

মামলার বরাত দিয়ে নারায়ণগঞ্জ আদালতের পিপি ওয়াজেদ আলী খোকন জানান, ২০০৬ সালের ৩ জুন ফতুল্লার নন্দলালপুর এলাকায় নিজ বাড়িতে খুন হন স্টুডিও দোকান মালিক সুমন ইসলাম (৩৫)। ওই ঘটনায় নিহতের বড় ভাই নূরে আলম কামালের দায়ের করা মামলায় অভিযোগ করা হয়- পরকীয়া প্রেমের কারণ ও পারিবারিক কলহের জের ধরে সায়মা মনি অপু তার স্বামী সুমন ইসলামকে পিঠে ছুরিকাঘাত করে হত্যা করেন। ওই ঘটনায় পুলিশ অপুকে গ্রেফতার করে। সুমন ইসলাম হত্যাকাণ্ডে ১৬ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার আদালত এ রায় দেন।

শাহাদাত হোসেন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।