ফতুল্লায় ছুরিকাঘাতে অটোরিকশা চালক খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১০:০৮ এএম, ২৭ মার্চ ২০১৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাব্বি মিয়া (২০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাব্বি মিয়া কাশিপুর আদম বাড়ি এলাকার নাসির হোসেনের ছেলে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে অটোরিকশা চালক রাব্বি মিয়া হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় অজ্ঞাত দুই যুবক তার গতিরোধ করে ধারালো ছুরি দিয়ে পিঠে ও পেটে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে রাব্বি মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, যারা রাব্বি মিয়াকে ছুরিকাঘাত করে খুন করেছে তাদের সঙ্গে পূর্ব থেকে বিরোধ ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত ওই দুই যুবককে শনাক্তের চেষ্টা চলছে।

শাহাদাত হোসেন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।