নাশকতা মামলায় নাসিক কাউন্সিলর হান্নান গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:১৬ পিএম, ০১ এপ্রিল ২০১৮

নাশকতার মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা হান্নান সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানোর পর পুলিশ তা নিশ্চিত করেছে। এর আগে শনিবার দিবাগত রাতে তাকে বন্দর খেয়াঘাট থেকে গ্রেফতার করা হয়।

বন্দর থানার ওসি শাহীন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হান্নান সরকারের বিরুদ্ধে চারটি নাশকতা মামলা রয়েছে। আর নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

মো. শাহাদাত হোসেন/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।