হাসপাতালে বসে ইয়াবা সেবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১০:০২ পিএম, ২১ এপ্রিল ২০১৮
ছবি-ফাইল

কক্সবাজার সদর হাসপাতালের অভ্যন্তরে বসে ইয়াবা সেবনরত অবস্থায় ইসমাঈল (৩৫) নামের এক মাদকাসক্তকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর হাসপাতালের পঞ্চম তলার পুরাতন রোহিঙ্গা ওয়ার্ডের সামনে থেকে ইয়াবা সেবনের সরঞ্জামসহ তাকে আটক করা হয়।

ইসমাইল টেকনাফ সদর ইউপির মধ্যম জালিয়াপাড়ার মৃত দুদু মিয়ার ছেলে।

কক্সবাজার সদর হাসপাতালের দায়িত্বরত পুলিশ কনস্টেবল দেলোয়ার জানান, হাসপাতালের ভেতরে বসে ইয়াবা সেবনের দায়ে তাকে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজার সদর থানা পুলিশের ওসি ফরিদ উদ্দিন খন্দকার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সায়ীদ আলমগীর/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।