পাহাড় খেকোদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে : ত্রাণমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ২৫ এপ্রিল ২০১৮

সৈকত ও পাহাড় কক্সবাজারের সৌন্দর্যের অন্যতম উপাদান উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, অনেকে নিজের আখের গোছাতে পাহাড় কেটে পরিবেশের বিপর্যয় ঘটাচ্ছে।

তিনি বলেন, পাহাড়ই প্রাকৃতিক পরিবেশ ধরে রাখার অন্যতম হাতিয়ার। তাই পরিবেশ রক্ষার পাহাড় খেকোদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

বুধবার কক্সবাজার বিয়াম মিলনায়তনে পাহাড়ধস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও আগাম সতর্কতামূলক কার্যক্রম সম্পর্কিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোহসীনের সভাপতিত্বে কর্মশালায় সংসদ সদস্য আব্দুর রহমান বদি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রামের (সিপিপি) পরিচালক আহমেদুল হক, জেলা প্রশাসক মো. কামাল হোসেন, জেলা আওয়ামী লীগ সহসভাপতি রেজাউল করিমসহ স্থানীয় জনপ্রতিনিধি, সিপিপির স্বেচ্ছাসেক, দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিভিন্ন এনজিওর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোহসীন। মূল প্রবন্ধে তিনি মানব জীবন ও পরিবেশে পাহাড় কাটার বিরূপ প্রভাব তুলে ধরেন।

সায়ীদ আলমগীর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।