কক্সবাজারে ৩০ হাজার ইয়াবাসহ ৪ রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০২:০৩ এএম, ০৩ মে ২০১৮

কক্সবাজারের উখিয়া এবং টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের বাস্ত্যুচুত চার রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব।

বুধবার সন্ধ্যা ৬টায় উখিয়ার পানবাজার থেকে ২০ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের হাতে থাকা শপিংব্যাগ তল্লাশি করে এসব উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মো. সৈয়দ হোসেনের ছেলে মো.সোহেল (২৫), থ্যাংখালী ক্যাম্পের মৃত আবদুস সালামের ছেলে মো. জিয়াউল হক (২২) এবং মৃত জালাল আহমদের ছেলে মো. ইরফান (২০)।

অন্যদিকে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় টেকনাফ উপজেলার জাদিমুড়া থেকে ১০ হাজার ইয়াবা ও বার্মিজ সিগারেটসহ এক রোহিঙ্গাকে আটক করে র‌্যাব। আটককৃত রোহিঙ্গা হলেন জাদিমোড়া শরণার্থী ক্যাম্পের মৃত আব্দুল আমিনের ছেলে মো. আবদুল মোনাফ (৩২)।

র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর রুহুল আমিন বলেন, আটককৃতরা বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে উখিয়া ও টেকনাফ থানায় সোপার্দ করা হয়েছ।

সায়ীদ আলমগীর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।