ভারসাম্যহীন যুবকের ভাসমান মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:০১ পিএম, ২৬ মে ২০১৮

কক্সবাজারের বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলের থেকে মো. তারেক (১৮) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে গোরকঘাটা জেটি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তারেক উপজেলার বড় মহেশখালীর ইউপির পাহাড়তলি গ্রামের সাবেক মেম্বার আব্দুল খালেকের ছেলে।

মহেশখালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল করিম জানান, জেলেদের মাধ্যমে খবর পেয়ে গোরকঘাটার জেটির কিছুটা দূরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

তারেকের মা মরিয়ম বেগম জানান, শুক্রবার সকাল ১০টার দিকে তারেক ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। শনিবার পুলিশের মাধ্যমে তার মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।

মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহত তারেক মানসিক ভারসাম্যহীন ছিল। হয়তো সাগরে পড়ে তার মৃত্যু হতে পারে। তবে ময়না তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

সায়ীদ আলমগীর/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।