ট্রাক-লেগুনা সংঘর্ষে ট্রাকচালক নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ২৬ মে ২০১৮
প্রতীকী ছবি

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালমাটিয়ায় ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে এরশাদ আহমদ নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের লালমাটিয়া এলাকায় ফেঞ্চুগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে সিলেটগামী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর একজনের মুত্যু হয়। এছাড়া আহত অপর দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম বলেন, ট্রাকচালক এরশাদ আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরে তিনি মারা যান। দুর্ঘটনায় আহত অপর দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত ট্রাক ও লেগুনাটি জব্দ করা হয়েছে বলে ওসি জানান।

ছামির মাহমুদ/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।