১৮ বছর ধরে আ.লীগের উন্মুক্ত ইফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক যশোর (বেনাপোল)
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ২৮ মে ২০১৮

সবার কাতার একটাই। খাবারও সবার একই। খিচুড়ি। রমজান মাসজুড়ে যশোরের শার্শা উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগ ইফতারের এ আয়োজন করে আসছে ১৮ বছর ধরে। প্রতিদিন উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে করা হয় এ আয়োজন। এতে দলীয় নেতকর্মী ছাড়াও পথচারী, ভিক্ষুক ও এলাকার সাধারণ মানুষও অংশ নেয়।

প্রায় ১৮ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় পথচারীদের জন্য এমন আয়োজন এখনও চলছে। এ আয়োজনের তত্ত্বাবধানে থাকেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ মেহেদী হাসান।

জানা যায়, রমজান মাসে ওই স্থানে বিশাল সামিয়ানা টানিয়ে প্রতিদিন বিভ্ন্নি শ্রেণিপেশার প্রায় ৫শ নারী-পুরুষ ইফতার করেন এখানে।

আওয়ামী লীগের এই ইফতার কর্মসূচি রমজানের শেষদিন পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শার্শা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান।

তিনি জানান, যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের অর্থায়নে ও দিক নির্দেশনায় গত ১৮ বছর ধরে রমজান মাসে মুসাফির, দলীয় নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষের জন্য এ ইফতারের আয়োজন করে আসছি।

জামাল হোসেন/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।