মণিরামপুরে বজ্রপাতে কৃষক ও গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ২৪ জুন ২০১৮

যশোরের মণিরামপুর উপজেলায় বজ্রপাতে এক কৃষক ও গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে আধা ঘণ্টার ব্যবধানে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

মৃতরা হলেন উপজেলার খড়িঞ্চী গ্রামের মৃত আমিন মোড়লের ছেলে কৃষক আতিয়ার মোড়ল (৬২) ও পৌর এলাকার গাংড়া গ্রামের নিমাই ঘোষের স্ত্রী কল্পনা ঘোষ (৫০)।

বজ্রপাতে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মণিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন।

মৃত আতিয়ারের ছোট ভাই মাস্টার হাবিবুর রহমান জানান, কৃষক আতিয়ার খড়িঞ্চী মাঠে গরু চরানোর সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান। এ সময় একটি গরু মারা যায়।

অপরদিকে, গৃহবধূ কল্পনা পৌর এলাকার গাংড়ার মাঠে ঘাস কাটতে গেলে বজ্রপাতে দগ্ধ হন। তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিলন রহমান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।