মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ০২ জুলাই ২০১৮

মেহেরপুরের গাংনী উপজেলায় পৃথক অভিযানে চালিয়ে দুই জনকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা ও ২ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। গ্রেফতাররা হলেন- গাংনীর জোড়পুকুর গ্রামের মৃত আনোয়ারুল ইসলামের ছেলে আব্দুল জলিল(৪৮) ও বামন্দি বাসস্ট্যান্ড পাড়ার জেনারুল ইসলামের ছেলে শাওন আলী(৩০)।

পুলিশের দাবি, গ্রেফতার দুজনই চিহ্নিত মাদক ব্যবসায়ি।

সোমবার সকালে তাদের দুজনের বিরুদ্ধে মামলা দিয়ে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে রোববার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম জোড়পুকুরিয়া বাজারে আব্দুল জলিলের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে গাংনী থানায় সোপর্দ করে।

অপরদিকে বামন্দি ক্যাম্প পুলিশের একটি দল বামন্দি ভূমি অফিসের সামনে থেকে শাওন আলী নামের এক মাদক ব্যবসায়িকে ২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে।

গ্রেফতারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু সাপেক্ষে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মেহেরপুর আদালতে পাঠানো হয়েছে।

আসিফ ইকবাল/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।