রামুর আলোচিত রমিজ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:০৪ এএম, ১৪ জুলাই ২০১৮

কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রমিজ আহমদ হত্যা মামলার প্রধান আসামি মুবিনুল হককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকা থেকে রামু থানার পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার মুবিনুল হক জোয়ারিয়ানালা উত্তর মিঠাছড়ি উত্তর পাড়া এলাকার নজির আহমদের ছেলে। বহুল আলোচিত রমিজ আহমদ হত্যা মামলার প্রধান আসামি তিনি।

রামু থানার ওসি (তদন্ত) মিজানুর বলেন, হত্যাকাণ্ডের পর থেকে পুলিশ মুবিনসহ সকল আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছিল। পর্যায়ক্রমে সকল আসামিকে গ্রেফতার করা হবে।

গত ১ জুলাই রাতে রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি আশকরখিল কালুর দোকান স্টেশনে গ্রাম্য সালিশ চলাকালে স্বেচ্ছাসেবক লীগ নেতা রমিজ আহমদকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহত রমিজ আহমদের ছোট ভাই ছাবের আহমদ ৪ জুলাই ৭ জনকে আসামি করে রামু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সায়ীদ আলমগীর/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।