টেকনাফে ২১ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ০১ আগস্ট ২০১৮

কক্সবাজারের টেকনাফে ২১ হাজার পিস ইয়াবাসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে সদরের কচুবনিয়া ও হোয়াইক্যং লম্বাবিল এলাকায় পৃথক অভিযানে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- টেকনাফ সদরের রাজারছড়ার মো. আয়াছ (২০), বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ১-১ হাসমত উল্লাহ (২১), টেকনাফ কচুবুনিয়া এলাকার সুরত আলম (৩২), দক্ষিণ গোদারবিলের আবদু রহিম (২৪), রঙ্গীখালীর নামারপাড়ার সোহেল রানা (২১) ও পুরান পল্লানপাড়া এলাকার আব্দুল জাবেদ (২৪)।

টেকনাফ মডেল থানা পুলিশের ওসি রনজিত কুমার বড়ুয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদরের কচুবুনিয়া এলাকায় বুধবার বিকেল ৫টার দিকে অভিযান চালানো হয়। এ সময় আয়াছ, হাসমত ও সুরত আলমকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিকে, সকালে হোয়াইক্যং লম্বাবিল এলাকায় পৃথক অভিযানে রহিম, সোহেল রানা ও আব্দুল জাবেদকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে বলেও জানান ওসি।

সায়ীদ আলমগীর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।