নৌমন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের পদত্যাগ দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার উপজেলার মাগেরাপাড়া চৌরাস্তায় শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচি পালন করে তারা।
এ সময় শিক্ষার্থীরা নৌপরিবহন মন্ত্রীর পদত্যাগ দাবিসহ নয় দফা দাবিতে বিভিন স্লোগান নিয়ে খণ্ড খণ্ড মিছিল বের করে। এ অবরোধ কর্মসূচি চলাকালে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় তারা বিভিন্ন গাড়ির চালকদের লাইসেন্স ও গাড়ির ফিটনেস যাচাই করে।

সকাল ১০টার দিকে সোনারগাঁ বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মাগেড়াপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কে অবস্থান নেয়। পরে তারা নৌপরিবহন মন্ত্রীর পদত্যাগ, পুলিশের আর টাইম নাই, নিরাপদ সড়ক চাইসহ নানা স্লোগান দিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয় মহাসড়ক অবরোধ করে। এ সময় মহাসড়কর দুই পাশে প্রায় ১০ কিলামিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ, স্থানীয় লোকজনের অনুরোধ ও বৃষ্টির কারণে মহাসড়ক থেকে সরে যায় শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, তারা তাদের ভাই হত্যার বিচার দাবিতে আন্দোলনে নেমেছে। কারও উসকানিতে তারা আন্দোলন করছে না।
শাহাদাত/আরএআর/পিআর