সোনারগাঁওয়ে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:০৯ এএম, ১৫ আগস্ট ২০১৮
ফাইল ছবি

বকেয়া বেতন ও বোনাসের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্ট শ্রমিকরা।

মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রতনদী এলাকায় ক্যানটাকী গার্মেন্টের শ্রমিকরা এ অবরোধ কর্মসূচি পালন করেন। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অবরোধ চলাকালীন মহাসড়কের দু’পাশে গাড়ি আটকা পড়ে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রমিকরা জানান, উপজেলা মোগরাপাড়া ইউনিয়নের রতনদী এলাকায় অবস্থিত ক্যানটাকী নামক একটি গার্মেন্ট প্রতিষ্ঠান গত ৩ মাস ধরে তাদের বেতন ও বোনাস বন্ধ করে দিয়েছে। বেতন দিচ্ছি দিই বলে প্রতিষ্ঠানের মালিকরা কালক্ষেপণ করছেন। এমতাবস্থায় বেতন ও বোনাস না পেয়ে শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন।

তবে ক্যানটাকী গার্মেন্টের হিসাবরক্ষক ফিরোজ আলম জানান, চলতি মাস ছাড়া শ্রমিকদের কোনো বেতন ও বোনাস বকেয়া নেই। তারা গার্মেন্টের দুনার্ম করার জন্য মহাসড়ক অবরোধ করেছে।

সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম জানান, উপজেলার ক্যানটাকী নামের একটি গার্মেন্টের শ্রমিকরা বেতন ও বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে। পরে তাদের নিয়ন্ত্রণে আনা হয়।

শাহাদাত হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।