কুমিল্লায় ৭ নারীসহ আটক ৯

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ২৮ আগস্ট ২০১৮
প্রতীকী ছবি

কুমিল্লায় সদর উপজেলায় একটি বাড়িতে গোপন বৈঠককালে বিপুল পরিমাণ জিহাদী ও ধর্মীয় বইসহ নয় জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে সাত জনই নারী। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার উত্তর বিজয়পুর এলাকার একটি বাড়িতে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ জানান, সদর দক্ষিণ উপজেলার উত্তর বিজয়পুর গ্রামের স্কুল শিক্ষক মাওলানা মোকবুল হোসেনের বাড়িতে বেশ কয়েকজন গোপন বৈঠক করছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বৈঠকস্থল থেকে বিপুল পরিমাণ জিহাদী ও অন্যান্য বইসহ বাড়ির মালিক স্কুল শিক্ষক মোকবুল হোসেন ছাড়াও আবদুল কাদের এবং সাত নারীকে আটক করা হয়।

ওসি আরও জানান, আটককৃত মোকবুল হোসেন জেলার আদর্শ সদর উপজেলার দিদার মডেল উচ্চ বিদালয়ের ধর্মীয় শিক্ষক। তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে বিকেল পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি।

মো. কামাল উদ্দিন/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।