গোপালগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০১:২১ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৮
প্রতীকী ছবি

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

সোমবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার ধোপাভিটা এলাকার মুকসুদপুর-বরইতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন (২৮) মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের নওহাটা গ্রামের ফরিদের ছেলে।

আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা য়ায়নি।

মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা জানান, মুকসুদপুরগামী একটি লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি বাসের চাকার নিচে চলে যায় এবং ঘটনাস্থলেই এর আরোহীর মৃত্যু হয়।

পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেলে অন্তত ২০ যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।