স্কুল থেকে বাড়ি ফেরা হলো না ঝুমার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের চাপায় উম্মে মারজান ঝুমা (১৩) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। শনিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাজারে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে।
নিহত স্কুলছাত্রী চৌদ্দগ্রাম পৌরসভার নোয়াপাড়া গ্রামের সোহাগের মেয়ে। সে চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণির গ শাখার ছাত্রী ছিল।
বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন জানান, শনিবার বিকেলে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে মহাসড়ক পাড়ি দেয়ার সময় একটি কাভার্ভভ্যান ঝুমাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের সহপাঠি ও স্থানীয় লোকজন রাস্তায় নেমে পড়ে।

চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ মুঠোফোনে জানান, ছাত্রী নিহতের খবর পেয়ে বিক্ষুদ্ধরা মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
কামাল উদ্দিন/এমএএস/আরআইপি