ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা
কুমিল্লার সদর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. সুজন নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১২টার দিকে নগরীর বিষ্ণুপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার সকালে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান। নিহত সুজন ওই এলাকার মিজানুর রহমানের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১২টার দিকে সুজনকে কে বা কারা বাড়ি থেকে ডেকে পার্শ্ববর্তী নির্মাণাধীন একটি পাঁচ তলা ভবনের ৩য় তলায় নিয়ে যায়। সেখানে তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। এসময় তার চিৎকারে স্থানীয়রা গিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে সোমবার ভোরে ঢাকায় নেয়ার পথে সুজন মারা যায়।
দুপুর ১২টার দিকে কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মো. কামাল উদ্দিন/আরএ/জেআইএম