আ.লীগের সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা, আসামি ৩০০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৮:২৭ এএম, ৩১ জানুয়ারি ২০১৯

চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভাকে কেন্দ্র করে দলটির দুটি গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। বুধবার রাতে দায়েরকৃত মামলায় অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার সকালে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী চলমান ওই সংর্ঘষের ঘটনায় ২৫ নেতাকর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে ও দেড় শতাধিক রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ চৌধুরী জানান, পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করে মামলা করেছে।

ইকরাম চৌধুরী/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।