শ্বশুরকে ইঙ্গিত করলেন বোবা পুত্রবধূ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:২২ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯

কুমিল্লার লাকসাম উপজেলায় বোবা পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর সফি উল্লাহকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের ঘটনায় শ্বশুর জড়িত পুত্রবধূর এমন ইঙ্গিতের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।

রোববার বিকেলে উপজেলার বাকই ইউনিয়নের কোয়ার গ্রাম থেকে সফি উল্লাহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সফি উল্লাহ ওই গ্রামের মৃত ফজর আলীর ছেলে।

পুলিশ জানায়, বোবা পুত্রবধূর স্বামী সাদ্দাম হোসেন ১৯ মাস ধরে সৌদিআরবে রয়েছে। এই সুযোগে শ্বশুর সফি উল্লাহ পুত্রবধূকে বিভিন্ন সময় ধর্ষণ করে আসছে। এতে পুত্রবধূ অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

এ ঘটনায় রোববার নির্যাতিত মেয়েটির মা থানায় অভিযোগ দেন। পরে পুলিশ সফি উল্লাহকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ধর্ষণের ঘটনায় শ্বশুর জড়িত বলে ইঙ্গিত দিয়েছে পুত্রবধূ।

বিষয়টি নিশ্চিত করে লাকসাম থানা পুলিশের ওসি মনোজ কুমার দে বলেন, বোবা পুত্রবধূ বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা। অথচ তার স্বামী ১৯ মাস ধরে সৌদিআরবে রয়েছে। ধর্ষণের ঘটনায় শ্বশুর জড়িত বলে ইঙ্গিত দিয়েছে নির্যাতিত পুত্রবধূ। এ ঘটনায় শ্বশুর সফি উল্লাহকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান ওসি।

মো. কামাল উদ্দিন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।